নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে কাঁচপুর চেঙ্গাইন রোডস্থ বালুর মাঠের উত্তর-পূর্ব কর্নার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আরিফুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ ফাহিম (২০), পিতা: মোঃ ফরিদ মিয়া, মাতা: মোছাঃ মিনারা বেগম, স্থায়ী ঠিকানা: হাসান হোসাইন নগর, ডাক্তার বাড়ী, থানা: বাকেরগঞ্জ, জেলা: বরিশাল; বর্তমানে কাঁচপুর সোনাপুর এলাকায় বসবাসরত। মোঃ মঞ্জুরুল ইসলাম (৪৫), পিতা: মৃত সামছুল মিয়া, মাতা: মৃত ময়না বেগম, স্থায়ী ঠিকানা: খৈতারগাঁও, সনমান্দি, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ; এবং মোঃ হাবিবুর রহমান ওরফে চিকন আলী (২৮), পিতা: মোঃ আব্দুর রহমান, মাতা: মোছাঃ সায়রা বেগম, স্থায়ী ঠিকানা: পাথরঘাটা, থানা: কোতোয়ালী, জেলা: চট্টগ্রাম।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ৩টি এবং হাবিবুর রহমান ওরফে চিকন আলীর বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন