ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত কমিটির ঝটিকা মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জেলা শাখার নবগঠিত কমিটির নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে জেলার যমুনা সেতু পশ্চিম এলাকায় মহাসড়কে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে, মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কার মাতুব্বর বলেন, ছাত্রলীগের মিছিলের বিষয়টি আমাদের জানা নেই। তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত কমিটির ঝটিকা মিছিল

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জেলা শাখার নবগঠিত কমিটির নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে জেলার যমুনা সেতু পশ্চিম এলাকায় মহাসড়কে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে, মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কার মাতুব্বর বলেন, ছাত্রলীগের মিছিলের বিষয়টি আমাদের জানা নেই। তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত