ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ২

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ট্যাবলেট, একটি ট্রাক ও মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৩৫ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ১৬ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে সোনামসজিদ বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রাণিসম্পদ কোয়ারেন্টাইনের পাশের পাকা সড়কে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯০) তল্লাশি চালিয়ে ২,০৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এসকাফ’ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়।

অভিযানকালে ট্রাকচালক মো. রিয়াদ হোসেন (২০) কে আটক করা হয়। জব্দকৃত ট্রাক, মাদক ও একটি মোবাইল ফোনসহ এই অভিযানের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।

একই দিন রাত সাড়ে ৯টার দিকে চৌকা বিওপির অপর একটি টহলদল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মো. নাঈম ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এ অভিযানে জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ লাখ ৫০০ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও মাদক কারবারের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ২

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত