ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রূপগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) সাইফুল ইসলাম খানের নেতৃত্বে একটি আভিযানিক দল গত সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. রাসেল মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দেহোন্দা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) সাইফুল ইসলাম খানের নেতৃত্বে একটি আভিযানিক দল গত সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. রাসেল মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দেহোন্দা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত