নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১০০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ৫৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারী কলোনী ৩নং বালুর মাঠ তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিজান (২৬), পিতা- মজিবুর রহমান, মাতা- রোকেয়া বেগম, সাং- আদমজী নতুন বাজার, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়। পরে দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৫নং ওয়ার্ডের পশ্চিম কলাবাগ সাইলো রোড এলাকায় আরমানের কবুতর পালার ঘরে অভিযান পরিচালনা করে আরমান (৩০), পিতা- সোহরাব উদ্দিন, মাতা- তাসলিমা আক্তার এবং বিল্লাল হোসেন (৩৫), পিতা- মৃত ইমান আলী, মাতা- মমতাজ বেগম, উভয় সাং- পশ্চিম কলাবাগ, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এরপর ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮টা ৪০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ২নং ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোঃ আব্বাছ (৪২), পিতা- মৃত সামছু মিয়া, মাতা- মাবিয়া খাতুন, সাং- মিজমিজি পাগলাবাড়ী এবং মোঃ শাহ আলম (৪৪), পিতা- মৃত গিয়াস উদ্দিন মাতবর, মাতা- জহুরা বেগম, সাং- মিজমিজি পাগলাবাড়ী, উভয় থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহ আলমের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি মাদক মামলা, আরমানের বিরুদ্ধে ৩টি মাদক মামলা এবং বিল্লাল হোসেনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন