ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আদালতে মামলা দায়েরের পর হুমকি, নিরাপত্তা চাইলেন পাবনার এক বৃদ্ধা

উত্তরবঙ্গ প্রতিনিধি : পাবনা সদর উপজেলার রাধানগর ডিগ্রি কলেজ রোড এলাকার বাসিন্দা মৃত হারুনুর রশিদের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৭১) অভিযোগ করেছেন, তার বড় মেয়ে নাসরিন আশরাফী (লাইজু) ও জামাতা এডিএম শফি উদ্দিন জিন্নাহ তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে একটি জাল দলিল সৃষ্টি করেছেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করার পর থেকে নানা ধরনের হুমকি ও নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন।

লিখিত অভিযোগে আঞ্জুয়ারা বেগম জানান, রাধানগর ডিগ্রি কলেজ রোড এলাকার হোল্ডিং নং-৯৮ সংক্রান্ত একটি জাল দলিল বাতিলের দাবিতে তিনি পাবনার যুগ্ম জেলা জজ ১ম আদালতে ৮৫/২০২৬ নম্বর মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকেই তার মেয়ে ও জামাতা ক্ষুব্ধ হয়ে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৮ জুন ২০২৬ তারিখে তাকে গালিগালাজ ও মারধর করা হলে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এরপর থেকে তাকে হত্যা এবং মামলা প্রত্যাহারে বাধ্য করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তি ও ভাড়াটিয়া সন্ত্রাসীদের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আঞ্জুয়ারা বেগম বলেন, তার অন্য ছেলে-মেয়েদের জীবনও নিরাপদ নয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যে কোনো সময় তার কিংবা পরিবারের সদস্যদের ওপর গুরুতর হামলার ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নাসরিন আশরাফী লাইজুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নাই।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আদালতে মামলা দায়েরের পর হুমকি, নিরাপত্তা চাইলেন পাবনার এক বৃদ্ধা

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

উত্তরবঙ্গ প্রতিনিধি : পাবনা সদর উপজেলার রাধানগর ডিগ্রি কলেজ রোড এলাকার বাসিন্দা মৃত হারুনুর রশিদের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৭১) অভিযোগ করেছেন, তার বড় মেয়ে নাসরিন আশরাফী (লাইজু) ও জামাতা এডিএম শফি উদ্দিন জিন্নাহ তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে একটি জাল দলিল সৃষ্টি করেছেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করার পর থেকে নানা ধরনের হুমকি ও নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন।

লিখিত অভিযোগে আঞ্জুয়ারা বেগম জানান, রাধানগর ডিগ্রি কলেজ রোড এলাকার হোল্ডিং নং-৯৮ সংক্রান্ত একটি জাল দলিল বাতিলের দাবিতে তিনি পাবনার যুগ্ম জেলা জজ ১ম আদালতে ৮৫/২০২৬ নম্বর মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকেই তার মেয়ে ও জামাতা ক্ষুব্ধ হয়ে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৮ জুন ২০২৬ তারিখে তাকে গালিগালাজ ও মারধর করা হলে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এরপর থেকে তাকে হত্যা এবং মামলা প্রত্যাহারে বাধ্য করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তি ও ভাড়াটিয়া সন্ত্রাসীদের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আঞ্জুয়ারা বেগম বলেন, তার অন্য ছেলে-মেয়েদের জীবনও নিরাপদ নয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যে কোনো সময় তার কিংবা পরিবারের সদস্যদের ওপর গুরুতর হামলার ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নাসরিন আশরাফী লাইজুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নাই।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত