কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতলী গ্রামে দেলোয়ার হোসেন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন রহিম ও নাজিম।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গাজীপুরের কাশিমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ অভিযানে কাশিমপুর থানা পুলিশের এসআই সজিব ও তার সঙ্গীয় ফোর্স মেঘনা থানা পুলিশকে সহযোগিতা করে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, প্রায় এক সপ্তাহ ধরে তথ্যপ্রযুক্তির সহায়তা, অনলাইন নজরদারি এবং গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার পর দুই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদের মেঘনা থানায় আনা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৯ মে দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তুলাতলী গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন নির্মাণাধীন সড়কের জন্য মাটি কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নিহত হন। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি সালিস বৈঠক শেষে বাড়ি ফেরার পথে নাছির গংয়ের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন