নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণের দুই দিন পর শিশু তাকরিম (২)-কে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ চক্রের দুই সদস্য মোঃ সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯), উভয় সাং-লামাপাড়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মোসাঃ মিম আক্তার (২৩), স্বামী-তানজিম, সাং-হাজীরগল, থানা ও জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে ফতুল্লার লামাপাড়া এলাকায় হাজী ইমান আলীর টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। প্রায় এক মাস আগে একই বাড়িতে ভাড়া নেন সুজন মিয়া ও মাজেদা। প্রতিবেশী হওয়ার সুবাদে তারা প্রায়ই মিম আক্তারের বাসায় যাতায়াত করতেন এবং তার একমাত্র সন্তান তাকরিমকে আদর-যত্ন করতেন।
গত ১২ জুন সকাল আনুমানিক ১১টার দিকে শিশুটিকে আদর করার কথা বলে পরিকল্পিতভাবে অপহরণ করে নিয়ে যায় তারা। অনেক খোঁজাখুঁজির পরও সন্তানের সন্ধান না পেয়ে মিম আক্তার উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ১৪ জুন রাত ১টা ৫৩ মিনিটে “ইন্দিয়া মানব গোষ্ঠী” নামের একটি ইমু আইডি থেকে ফোন করে অপহরণকারীরা শিশুটির মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে শিশুকে হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় মিম আক্তার ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই আশীষ কুমার দাসের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সোর্স ও প্রযুক্তির সহায়তায় র্যাবের সহযোগিতায় ১৪ জুন সন্ধ্যা ৬টার দিকে চাষাড়া এলাকা থেকে শিশু তাকরিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
একই অভিযানে অপহরণের মূল হোতা সুজন মিয়া ও মাজেদাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৪)-এর ৭/৮/৩০ ধারায় মামলা নং-৪৫(৬)২৬ দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন