নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ, র্যাব ও ডিবির যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অভিযোগে মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে গত ১৩ জুন ২০২৬ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুতুবপুর ইউনিয়নের পাগলা, বৌ বাজার, শাহী মহল্লা ও নিশ্চিন্তপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— নিজাম উদ্দিন (৩৪), পিতা- লাহা উদ্দিন, সাং- শাহী মহল্লা, নিশ্চিন্তপুর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ; গনেশ (৪৭), পিতা- কেশব চন্দ্র; জুবায়ের হোসেন আকাশ (২৪), পিতা- মৃত বাবুল মিয়া; সজিব (২৩), পিতা- মো. রবিন, উভয় সাং- পাগলা, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ; মামুন (২৬), পিতা- নুরইসলাম, সাং- পাগলা শাহি বাজার; নুর আলম বাবু (৪০), পিতা- মৃত আব্দুল মালেক, সাং- পাগলা শাহি বাজার; মো. নাসিম (৩০), পিতা- মৃত আবুল কাশেম, সাং- পাগলা পূর্বপাড়া, বৌ বাজার; সামাদ (২৭), পিতা- মৃত আউয়াল মোল্লা, সাং- পাগলা বৌ বাজার এবং মো. টুটুল (৩৯), পিতা- মৃত জাহাঙ্গীর আলম, সাং- নুরবাগ, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নিজাম উদ্দিনের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা এবং গনেশ রাজবংশী (৪৭), পিতা- কেশব রাজবংশী, মাতা- মাদবী রানী, সাং- পাগলা জেলেপাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
পিসিপিআর যাচাইয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন