নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম সারোয়ারের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১২ জুন পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—১. রিপন (৪৩), পিতা: আব্দুল বাতেন, সাং: ইসলামপুর, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ।
২. মোঃ শরীফ হোসেন (২৯), পিতা: আনোয়ার হোসেন, সাং: কাদিরগঞ্জ, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ।
৩. সাদ্দাম হোসেন (২৬), পিতা: মৃত আবু বক্কর, সাং: তেতৈতলা, থানা: গজারিয়া, জেলা: মুন্সিগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি, দস্যুতা, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ২২টি মামলা রয়েছে। এছাড়া শরীফ হোসেনের বিরুদ্ধে ৬টি এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ৬টি ডাকাতি ও দস্যুতা সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন