ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রূপগঞ্জে পুলিশ-র‍্যাবের যৌথ অভিযানে ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ৯ মাদকসেবী

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ৯ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ ও র‍্যাব।

শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন চিহ্নিত মাদক আড্ডা ও আস্তানায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম সালাউদ্দিন, ভুলতা ফাঁড়ির ইনচার্জ রঞ্জু সরকার এবং র‍্যাবের উপ-পরিচালক মো. শাহীন।

অভিযানকালে গোলাকান্দাইল গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী দেলোয়ার ও মুন্নির বাড়িসহ বিভিন্ন মাদক বিক্রয়কেন্দ্রে তল্লাশি চালানো হয়। এ সময় ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং ৯ জন মাদকসেবীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—১। মো. মনির হোসেন (৬০), পিতা- মৃত আসমত আলী, সাং- গোলাকান্দাইল, থানা- রূপগঞ্জ।

২। মো. জাকির হোসেন (৪৯), পিতা- মৃত আসমত আলী, সাং- পূর্বপাড়া, থানা- রূপগঞ্জ।

৩। মো. সাজ্জাত (২১), পিতা- জাকির হোসেন, সাং- পূর্বপাড়া, থানা- রূপগঞ্জ।

৪। মো. রাজন (২০), পিতা- দেলোয়ার, সাং- পূর্বগ্রাম, থানা- রূপগঞ্জ।

৫। মো. ইউসুফ (২০), পিতা- মকবুল, সাং- পূর্বগ্রাম, থানা- রূপগঞ্জ।

৬। মো. আশ্রফুল (২৭), পিতা- আব্দুল মতিন, সাং- লস্কদী, থানা- আড়াইহাজার।

৭। মো. সুমন মিয়া (৩০), পিতা- মজিবর রহমান, সাং- দড়িকান্দি, ভুলতা, থানা- রূপগঞ্জ।

৮। মো. আবু রায়হান (২২), পিতা- মৃত মালেক মৃধা, সাং- সেমগাঁও, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর; বর্তমানে গোলাকান্দাইল এলাকায় (সুজনের বাড়ির ভাড়াটিয়া)।

৯। মো. রাসেল (৪৪), পিতা- মৃত মোন্তাজুল হক, সাং- উত্তরপাড়া, গোলাকান্দাইল, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে পুলিশ-র‍্যাবের যৌথ অভিযানে ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ৯ মাদকসেবী

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত