ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারীসহ তিনজন গ্রেপ্তার, গাঁজা, গাঁজার গাছ ও বিপুল বৈদেশিক মুদ্রা উদ্ধার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৮০ গ্রাম গাঁজা, একটি গাঁজার গাছ এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. রফিক, বিপিএম-এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ১১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮টা ১৫ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত এলাকায় অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র-গুলি উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মিস্ত্রিবাগ সাকিনস্থ ধৃত আসামি মিনু, স্বামী- মো. হালিম ওরফে ডিব্বা হালিমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মো. মিলন গাজী (৩০)-এর হেফাজত থেকে একটি পলিথিনের ভেতরে কাগজে মোড়ানো ২৫ পুরিয়া গাঁজা এবং মো. জামান খান (৪৩)-এর হেফাজত থেকে একটি পলিথিনের ভেতরে কাগজে মোড়ানো ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়।

এছাড়া গ্রেপ্তারকৃত আসামি মোছা. মিনু বেগম (৪৫) এবং পলাতক আসামি মো. হালিম ওরফে ডিব্বা হালিম (৫০) যৌথভাবে তাদের ঘরের পেছনে চাষ করা প্রায় ৪ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, ঘরের ভেতর থেকে ভারতীয় রুপি, কুয়েত, জর্ডান, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, তুরস্ক, মালয়েশিয়া, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও কয়েন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি মো. হালিম ওরফে ডিব্বা হালিমকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারীসহ তিনজন গ্রেপ্তার, গাঁজা, গাঁজার গাছ ও বিপুল বৈদেশিক মুদ্রা উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত