নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ জুন) রাতে নারায়ণগঞ্জ সদর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ ও র্যাব-১১ এর সমন্বয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। রাত ৯টা ২৫ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ মিঠু মিয়া (৪০), পিতা: মোঃ হাবিব মিয়া, মাতা: মুর্শিদা বেগম, স্থায়ী ঠিকানা: ২৩৯ শাহসুজা রোড, পাইকপাড়া, নারায়ণগঞ্জ সদর; বর্তমান ঠিকানা: শাহসুজা রোড ৩২৩ নং সরদার বাড়ি, পাইকপাড়া, নারায়ণগঞ্জ সদর।
২. পাভেল (৩৭), পিতা: মোঃ ফারুক, মাতা: রুমা বেগম, শাহসুজা রোড, সরদার গলি, পাইকপাড়া ছোট কবরস্থান, নারায়ণগঞ্জ সদর।
৩. মোঃ রবিন হোসেন (৩১), পিতা: মোঃ মুহিত হেলাল, মাতা: মিনা বেগম, পাইকপাড়া নামাপাড়া, নারায়ণগঞ্জ সদর।
৪. মোঃ হাসিবুর রহমান জিহাদ (২৬), পিতা: মোঃ আসাদ মিয়া, মাতা: হামিদা আক্তার, পাইকপাড়া নামাপাড়া, নারায়ণগঞ্জ সদর।
৫. মাইনদ্দিন (২৫), পিতা: রমজান, মাতা: নূর জাহান, বক্তাবলী মধ্যপাড়া, ফতুল্লা; বর্তমানে ২নং বাবুরাইল, নারায়ণগঞ্জ সদর।
৬. মোঃ শরিফ হোসেন (৩৭), পিতা: মৃত আব্দুর রহমান, মাতা: শরীফা, কাশিপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
৭. মোঃ রিফাত মিয়া (২৫), পিতা: মোঃ বিষু মিয়া, মাতা: মোছাঃ শিখা বেগম, জল্লারপাড়া, আসাদ নগর, নারায়ণগঞ্জ সদর।
৮. মোঃ দুলাল মিয়া (৪০), পিতা: মৃত মহর আলী মিয়া, মাতা: মমতাজ বেগম, ১নং বাবুরাইল, কালাচান বাবুর্চির বাড়ির ভাড়াটিয়া (ভাসমান), নারায়ণগঞ্জ সদর।
৯. মোঃ দেলোয়ার হোসেন (৬২), পিতা: হাজী কালু সিকদার, মাতা: আমেনা বেগম, পশ্চিম দেওভোগ নগর, মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া (ভাসমান), ফতুল্লা, নারায়ণগঞ্জ।
অভিযানকালে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার চোলাই মদ এবং ২৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে মোঃ মিঠু মিয়ার বিরুদ্ধে ৫টি এবং পাভেলের বিরুদ্ধে ৩টি মাদক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন