নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হিমেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে।
বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকার সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুর বাবা ও স্বজনরা জানান, বিকেলে শিশুটি বাসার বাইরে বের হওয়ার পর দীর্ঘ সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় শিশুটি উলঙ্গ অবস্থায় চিৎকার করতে করতে বাসায় ফিরে আসে। পরে সে তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা করে।
এ ঘটনায় শিশুটির পরিবার অভিযুক্ত হিমেলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করতে গেলে তার স্বজনরা একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে আটক করতে গেলে তার স্বজনরা বাধা দেয় এবং ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে, ভুক্তভোগী শিশুর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন