ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফেসবুকে অপপ্রচারের দায়ে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্পাদকের মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে পোস্ট করার অভিযোগে হাসান আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার শুনানি শেষে বিচারক সুমন কুমার কর্মকার আসামি হাসান আলীর বিরুদ্ধে সমন জারির আদেশ প্রদান করেন। আদালতের পেশকার স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি হাসান আলী সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মধ্যপাড়া মহল্লার জামাল উদ্দিনের ছেলে।

মামলার আরজি সূত্রে জানা যায়, গত ৩০ মে আসামি হাসান আলী তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার বিরুদ্ধে একটি ভুয়া তথ্য প্রকাশ করেন। পোস্টে দাবি করা হয়, ছাত্রলীগ নেতা আসিফ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মামলা বাণিজ্যের মাধ্যমে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ইন্না। এছাড়াও নিহত আসিফকে প্রথমে বিএনপি সাজিয়ে ফেসবুকে প্রচার এবং পরবর্তীতে তার পরিবারকে দিয়ে মামলা করানোর ভয় দেখিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার কাল্পনিক অভিযোগও তোলা হয় ওই পোস্টে।

বাদী তার অভিযোগে উল্লেখ করেন, হেনরির বাসায় আগুনে পুড়ে ছাত্রলীগ নেতা আসিফ নিহত হওয়ার ঘটনায় তার মা বাদী হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন এবং প্রশাসন তদন্ত করছে। এই ঘটনার সাথে বাদীর কোনো সংশ্লিষ্টতা নেই। মূলত স্থানীয় প্রভাবশালী মহলের ইন্ধনে বাদীর ভাবমূর্তি ক্ষুণ্ন ও সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করার অসৎ উদ্দেশ্যে এই মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যা বাদীর প্রায় ২০ কোটি টাকার সম্মানহানি ঘটিয়েছে।

ফেসবুকে এমন বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর প্রতিকার ও ন্যায়বিচারের দাবিতেই এই মামলা দায়ের করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুকে অপপ্রচারের দায়ে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্পাদকের মামলা

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত