নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও ১৭৫ পুরিয়া হেরোইনসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুন রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রথম অভিযানে রাত ৮টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি আব্দুল আলীপুল এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মোঃ রোস্তম আলী (৫০), পিতা- মৃত সুরুজ মিয়া, মাতা- মৃত শুকুরবি; বিজয় প্রকাশ মন্টু (২২), পিতা- মোঃ ফরিদ, মাতা- রিনা আক্তার, উভয় সাং- মিজমিজি আব্দুল আলীপুল, ০২ নং ওয়ার্ড এবং আরিফ হোসেন (২০), পিতা- আনোয়ার হোসেন, মাতা- আছমা বেগম, সাং- পাইনাদী তালতলা শাহি মসজিদ মাসুম গলি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
পরে সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডের এসও রোড শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মোঃ মিলন হোসেন (২৫), পিতা- জাহাঙ্গীর হোসেন, মাতা- মৃত সরবানু, স্থায়ী ঠিকানা- মরিচ বুনিয়া, থানা- পটুয়াখালী, জেলা- পটুয়াখালী, বর্তমানে আইলপাড়া এলাকায় বসবাসরত এবং শান্ত (২৫), পিতা- মৃত সোনা মিয়া, মাতা- রেনু বেগম, স্থায়ী ঠিকানা- চৌরাস্তা, থানা- ধনবাড়ী, জেলা- টাঙ্গাইল, বর্তমানে আইলপাড়া বটতলা এলাকায় বসবাসরত।
একই রাতে সাহেবপাড়া এলাকায় বাবুল সাহেবের বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয় শ্রাবন্তী (২১), পিতা- ফকির চাঁন, মাতা- আখি প্রকাশ হাসি বেগম, স্বামী- মোঃ আল আমিন হোসেন, স্থায়ী ঠিকানা- শহিদনগর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, বর্তমানে সাহেবপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত।
এছাড়া দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে উত্তর আজিবপুরে হাবিব উল্লাহ বাহার কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মোঃ আবু তাহের বেংগা (৩৫), পিতা- মৃত আজিম উদ্দিন, সাং- আটি (ফকির বাড়ী), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং ১৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রোস্তম আলীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বে ৫টি মাদক মামলা ছাড়াও অপহরণ ও ধর্ষণের মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন