ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

অপরাধ দমনে তৎপর এসআই হাসান মাতুব্বর, বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক আসামির কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার চৌকস ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা এসআই হাসান মাতুব্বর রাত্রীকালীন ডিউটির অংশ হিসেবে মোবাইল-২২ টিম নিয়ে ভূইগড় কড়ইতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে মাদক ব্যবসায়ী ইসমাইল এবং ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ জাবেদ মিয়াকে আটক করা হয়।

পরবর্তীতে ইসমাইলের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের মতে, এসআই হাসান মাতুব্বর দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ফলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ইতিবাচক প্রভাব পড়ছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অপরাধ দমনে তৎপর এসআই হাসান মাতুব্বর, বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক আসামির কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার চৌকস ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা এসআই হাসান মাতুব্বর রাত্রীকালীন ডিউটির অংশ হিসেবে মোবাইল-২২ টিম নিয়ে ভূইগড় কড়ইতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে মাদক ব্যবসায়ী ইসমাইল এবং ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ জাবেদ মিয়াকে আটক করা হয়।

পরবর্তীতে ইসমাইলের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের মতে, এসআই হাসান মাতুব্বর দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ফলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ইতিবাচক প্রভাব পড়ছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত