ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, একটি সুইচ গিয়ার ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে ছিনতাইকারী গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালিত হয়।

গত ৫ জুন দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে চাষাড়া এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে আমলাপাড়া এসকে ব্যানার্জী রোডের মসজিদ মার্কেট সংলগ্ন মারুফ স্টোরের সামনে অভিযান চালানো হয়। এ সময় দস্যুতার প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলো—১. মেহেদী (২২), পিতা: মো. সাইদুল, মাতা: মিনা খাতুন, বর্তমান ঠিকানা: দেওভোগ নাগবাড়ি, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ; স্থায়ী ঠিকানা: পৌরসভা সংলগ্ন এলাকা, থানা: পটুয়াখালী সদর, জেলা: পটুয়াখালী।

২. পায়েল (২৩), পিতা: সাইফুল ইসলাম, মাতা: পুতুল, স্থায়ী ঠিকানা: কলেজ রোড, থানা: নারায়ণগঞ্জ সদর, জেলা: নারায়ণগঞ্জ।

৩. মো. সৌরভ (২৫), পিতা: মো. সেলিম, মাতা: শিরিন বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম দেওভোগ (দেওভোগ নাগবাড়ি), থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, তল্লাশির সময় মেহেদীর কাছ থেকে একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার, পায়েলের কাছ থেকে একটি চাকু এবং সৌরভের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় আরেকটি চাকু উদ্ধার করা হয়। এছাড়া একটি লোহার রডও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে পথচারী, রিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত