ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেফতার, আদালতে প্রেরণ

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (০৫ জুন ২০২৬) সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সনমান্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন মেম্বার (৫৫), পিতা- মৃত কালু বেপারী, মাতা- আসিয়া বেগম, সাং- মারুফদী, ইউপি- সনমান্দী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ এবং নোয়াগাঁও ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম টিটু (৩৪), পিতা- মৃত ডাক্তার ইসমাইল, মাতা- নাজমা আক্তার, সাং- পরমেশ্বর্দী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামিকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে সোনারগাঁও থানা পুলিশ জানায়, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেফতার, আদালতে প্রেরণ

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (০৫ জুন ২০২৬) সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সনমান্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন মেম্বার (৫৫), পিতা- মৃত কালু বেপারী, মাতা- আসিয়া বেগম, সাং- মারুফদী, ইউপি- সনমান্দী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ এবং নোয়াগাঁও ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম টিটু (৩৪), পিতা- মৃত ডাক্তার ইসমাইল, মাতা- নাজমা আক্তার, সাং- পরমেশ্বর্দী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামিকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে সোনারগাঁও থানা পুলিশ জানায়, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত