ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে এ গ্রেপ্তার করা হয়।

গত ৩ জুন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আরিফুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া (নতুন গ্রাম) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় একটি মুদি দোকানের সামনে রাস্তার ওপর থেকে মোঃ সাগর বাদশা (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাগর বাদশার পিতা মৃত নান্নু মিয়া এবং মাতা রোকেয়া বেগম। তার বাড়ি কুমিল্লা জেলার মেঘনা থানার চালিবাংগা গ্রামে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজত থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক ওজন ৫ গ্রাম। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে এ গ্রেপ্তার করা হয়।

গত ৩ জুন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আরিফুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া (নতুন গ্রাম) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় একটি মুদি দোকানের সামনে রাস্তার ওপর থেকে মোঃ সাগর বাদশা (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাগর বাদশার পিতা মৃত নান্নু মিয়া এবং মাতা রোকেয়া বেগম। তার বাড়ি কুমিল্লা জেলার মেঘনা থানার চালিবাংগা গ্রামে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজত থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক ওজন ৫ গ্রাম। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত