নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১,৫০০ পুড়িয়া গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বিল্লাল হোসেন (৩৫) ও তার স্ত্রী আমেনা বেগম (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সনজিব জোয়াদ্দারের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) ভোর ৬টা ৫ মিনিটে ফতুল্লা থানার দেওভোগ বাঁশমুলি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আরিফের বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেনের ভাড়াকৃত শয়নকক্ষ থেকে ১,৫০০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার কাগজসহ মোট ওজন প্রায় ৭ কেজি বলে জানিয়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বিল্লাল হোসেন ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, জব্দকৃত মাদকদ্রব্য জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন