ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পারভেজ গ্রেফতার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল গত ২ জুন ২০২৬ রাত ৮টা ১৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন আদর্শ চাষাড়া চাঁনমারি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জনৈক আলমগীরের বসতবাড়ির মূল গেইটের সামনে পাকা রাস্তার ওপর থেকে পারভেজ (৩০), পিতা- সাজু ইসলাম, মাতা- মোসা. পারভীন, সাং- কালী বাড়ি, থানা- সরিষাবাড়ী, জেলা- জামালপুর, বর্তমানে জনৈক মোক্তার হোসেনের ভাড়াটিয়া হিসেবে আদর্শ চাষাড়া চাঁনমারি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এলাকায় বসবাসকারী, তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩৫ (পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৩.৫০ গ্রাম। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পারভেজ গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল গত ২ জুন ২০২৬ রাত ৮টা ১৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন আদর্শ চাষাড়া চাঁনমারি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জনৈক আলমগীরের বসতবাড়ির মূল গেইটের সামনে পাকা রাস্তার ওপর থেকে পারভেজ (৩০), পিতা- সাজু ইসলাম, মাতা- মোসা. পারভীন, সাং- কালী বাড়ি, থানা- সরিষাবাড়ী, জেলা- জামালপুর, বর্তমানে জনৈক মোক্তার হোসেনের ভাড়াটিয়া হিসেবে আদর্শ চাষাড়া চাঁনমারি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এলাকায় বসবাসকারী, তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩৫ (পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৩.৫০ গ্রাম। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত