ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মোয়াজ্জেম হোসেন ও এএসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল হামিদের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ০৪ জুন ২০২৬ তারিখ ভোর ৩টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন কাঠেরপুল সাকিনস্থ মাইক্রো ফাইবার গার্মেন্টসের পিছনে জনৈক আউয়াল সাহেবের টিনসেড বসতঘরে অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলো—১। মোঃ মনির হোসেন (২০), পিতা- মোঃ মীর হোসেন, মাতা- নাসরিন বেগম, স্থায়ী ঠিকানা: লালপুর পৌষার পুকুরপাড়, শাহীনের বাড়ির ভাড়াটিয়া (ভাসমান), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। ২। মোঃ শুভ (২১), পিতা- মোঃ হোসেন, বর্তমান ঠিকানা: লালপুর পৌষার পুকুরপাড়, নোয়াখালীর বাড়ির ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। স্থায়ী ঠিকানা: তালতলা মালেক বাবুর্চির বাড়ি, থানা- ডামুড্যা, জেলা- শরীয়তপুর। ৩। উজ্জল গাজী (২৭), পিতা- মৃত চাঁন মিয়া, মাতা- সালেহা বেগম, স্থায়ী ঠিকানা: কাটাখালী গাজীবাড়ী, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর। বর্তমান ঠিকানা: কাঠেরপুল, মাইক্রো ফাইবার গার্মেন্টসের পিছনে আউয়াল সাহেবের বাড়ির ভাড়াটিয়া (ভাসমান), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। ৪। মোঃ নয়ন (২২), পিতা- মোঃ জিয়াউদ্দিন ওরফে জিয়ন, মাতা- মাকসুদা বেগম, স্থায়ী ঠিকানা: কাঠেরপুল, মাইক্রো ফাইবার গার্মেন্টসের পিছনে জিয়নের বাড়ি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।

পুলিশ তাদের হেফাজত থেকে ২৮ থেকে ৩০ ইঞ্চি দৈর্ঘ্যের ৭টি ছোরা, ৩টি সামুরাই, ১টি রামদা এবং ১টি চাইনিজ লোহার কুড়াল উদ্ধার করে।

এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ৪ জন এবং পলাতক অজ্ঞাতনামা আরও ৬/৭ জন ডাকাতের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০-এর ৩৯৯/৪০২ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত