ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলার এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একাধিক মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার (১ জুন) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাইফুল ইসলাম রাহুল (২৭), পিতা- মোঃ মাসুদ মিয়া, সাং- সানারপাড় (০৩নং ওয়ার্ড), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। তিনি সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী মামলার (এফআইআর নং-১৮, তারিখ- ২৩ আগস্ট, ২০২৪) ১৯ নম্বর এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলাও রয়েছে।

অপরদিকে, মোঃ মিজানুর রহমান (৪৫), পিতা- মৃত আঃ রব বেপারী, মাতা- মনোয়ারা বেগম, সাং- গোদনাইল সৈয়দপাড়া (০৮নং ওয়ার্ড), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে একই রাতে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়। তিনি সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী মামলার (এফআইআর নং-১৫, তারিখ- ১৫ নভেম্বর, ২০২৪) ৪৩ নম্বর এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত উভয় আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের বিশেষ অভিযান ও কঠোর তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলার এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একাধিক মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার (১ জুন) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাইফুল ইসলাম রাহুল (২৭), পিতা- মোঃ মাসুদ মিয়া, সাং- সানারপাড় (০৩নং ওয়ার্ড), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। তিনি সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী মামলার (এফআইআর নং-১৮, তারিখ- ২৩ আগস্ট, ২০২৪) ১৯ নম্বর এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলাও রয়েছে।

অপরদিকে, মোঃ মিজানুর রহমান (৪৫), পিতা- মৃত আঃ রব বেপারী, মাতা- মনোয়ারা বেগম, সাং- গোদনাইল সৈয়দপাড়া (০৮নং ওয়ার্ড), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে একই রাতে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়। তিনি সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী মামলার (এফআইআর নং-১৫, তারিখ- ১৫ নভেম্বর, ২০২৪) ৪৩ নম্বর এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত উভয় আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের বিশেষ অভিযান ও কঠোর তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত