ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি জসিম গাজী গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মো. জসিম গাজী (৪২)। তিনি রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সাবেক দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, রোববার (৩১ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। দুপুর ২টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ২ নম্বর ওয়ার্ডের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত জসিম গাজী শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, রূপগঞ্জ উপজেলা আওয়ামী প্রজন্মলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শেখ রাসেল নগর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি জসিম গাজী গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মো. জসিম গাজী (৪২)। তিনি রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সাবেক দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, রোববার (৩১ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। দুপুর ২টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ২ নম্বর ওয়ার্ডের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত জসিম গাজী শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, রূপগঞ্জ উপজেলা আওয়ামী প্রজন্মলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শেখ রাসেল নগর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত