নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ মে দিবাগত রাত ১টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ডের শিমরাইল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দশতলা ভবনের সামনে অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতার করা হয় রিফাত হোসেন রতন (৩২), পিতা- আব্দুল মান্নান প্রকাশ হান্নান হাওলাদার প্রকাশ বিল্পব, মাতা- রহিমা বেগম, স্থায়ী ঠিকানা- ইলিয়েটগঞ্জ স্কুলের পাশে, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, বর্তমান ঠিকানা- কুতুবখালী বউ বাজার চান্দের বাড়ী, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা এবং মো. সাজ্জাদুর রহমান (২৭), পিতা- মো. মজিবুর রহমান, মাতা- লাইলী বেগম, স্থায়ী ঠিকানা- রাজপাড়া, ডাকঘর- বেতমোর নতুনহাট, থানা- মঠবাড়ীয়া, জেলা- পিরোজপুর, বর্তমান ঠিকানা- কুতুবখালী বউ বাজার চান্দের বাড়ী, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন