নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গত ২৩ মে ভোর ৪:২০ মিনিটে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ আজিজুর রহমান (অপস)-এর নেতৃত্বে একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া সিটি এলাকার এলান সাহেবের বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে।
অভিযানে আব্দুল্লাহ (৩২), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, মাতা- মৃত পারভীন বেগম, সাং- মধ্যনগর বক্তাবলী, বর্তমানে- দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া সিটি (এলান সাহেবের বাড়ির ভাড়াটিয়া), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে মোট ৪৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট (ওজন ৪৫ গ্রাম) এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত ০৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল্লাহ একজন পেশাদার অপরাধী এবং তার বিরুদ্ধে পূর্ব থেকেই ফতুল্লা থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন