ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় শিশুকে নির্যাতনের অভিযোগ, এলাকায় উত্তেজনা

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি গ্রামে ৬ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। এ সময় তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে দুই যুবক নির্যাতন করেছে বলে অভিযোগ ওঠে। অভিযুক্তরা একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল।

ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয়রা অভিযুক্ত হিরোকে আটক করে গণপিটুনি দেয় এবং গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের কাছে সোপর্দ করে। অপর অভিযুক্ত সোহেল পালিয়ে যায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় শিশুকে নির্যাতনের অভিযোগ, এলাকায় উত্তেজনা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি গ্রামে ৬ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। এ সময় তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে দুই যুবক নির্যাতন করেছে বলে অভিযোগ ওঠে। অভিযুক্তরা একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল।

ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয়রা অভিযুক্ত হিরোকে আটক করে গণপিটুনি দেয় এবং গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের কাছে সোপর্দ করে। অপর অভিযুক্ত সোহেল পালিয়ে যায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত