নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ২০০ পুরিয়া হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ২০ মে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের নিমাইকাশারী ব্যাংক কলোনী এলাকায় জনৈক আব্দুল খালেকের বাড়ির সামনে এবং ২১ মে দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে জালকুড়ি শিকদারপুল ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালায়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—১. শফিকুল ইসলাম প্রকাশ শফিক প্রকাশ সখি (৪০), পিতা- আব্দুল খালেক, মাতা- শাহিদা বেগম। ২. রাশিদা খাতুন (৩৪), স্বামী- শরীফুল ইসলাম। উভয়ের ঠিকানা: নিমাইকাশারী ব্যাংক কলোনী, কালাচান মার্কেটের পিছনে, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৩. নূর নবী (২৫), পিতা- নজরুল ইসলাম, সাং- আটি ওয়াবদা কলোনী বউ বাজার, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৪. রফিক (১৯), পিতা- সাইদুল ইসলাম, সাং- দত্তের চর, থানা- বক্সিগঞ্জ, জেলা- জামালপুর, বর্তমান ঠিকানা- জালকুড়ি (শিকদারপুল সাগরের বাসার ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৫. জিসান (২৩), পিতা- রবিউল, সাং- জালকুড়ি কড়ইতলা (আরব আলীর বাড়ির ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা ও ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া পুলিশ সূত্রে জানা গেছে, ১ নম্বর আসামি শফিকুল ইসলাম প্রকাশ শফিক প্রকাশ সখির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন