ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল গত ২০ মে রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন মধ্য তল্লাস্থ ভাই ভাই বাজার সংলগ্ন জামাল মাতুব্বরের বাড়ির সামনে রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।

এ সময় মোঃ সাগর হোসেন @ রাডার (২৪), পিতা-মৃত মোঃ হারুন হোসেন, সাং-মধ্য তল্লা জামাল মাতুব্বরের বাড়ির ভাড়াটিয়া (ভাসমান), উপজেলা/থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১১ (এগারো) পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ১.১ গ্রাম, উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল গত ২০ মে রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন মধ্য তল্লাস্থ ভাই ভাই বাজার সংলগ্ন জামাল মাতুব্বরের বাড়ির সামনে রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।

এ সময় মোঃ সাগর হোসেন @ রাডার (২৪), পিতা-মৃত মোঃ হারুন হোসেন, সাং-মধ্য তল্লা জামাল মাতুব্বরের বাড়ির ভাড়াটিয়া (ভাসমান), উপজেলা/থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১১ (এগারো) পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ১.১ গ্রাম, উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত