নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শুভংকর বিশ্বাসের নেতৃত্বে একটি আভিযানিক দল গত ২০ মে, ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন সাইনবোর্ড ১নং রোড শান্তিধারা কোবা মসজিদ সংলগ্ন একচালা টিনের ঘরের সামনে অভিযান পরিচালনা করে।
এ সময় মোঃ রকি সরকার (৩১), পিতা– মোঃ সালাম সরকার, মাতা– রওশন আরা বিবি, সাং– ব্রজপুর, ডাকঘর– আমরুল, কসবা– ৬৫৯৬, থানা– আত্রাই, জেলা– নওগাঁ, বর্তমানে সাইনবোর্ড, কোবা মসজিদ সংলগ্ন, কুতুবপুর, থানা– ফতুল্লা, জেলা– নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।
পরে তার কাছ থেকে ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ২.৫ (দুই দশমিক পাঁচ) গ্রাম। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন