ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

রাজধানীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।

বুধবার (২০ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

সমাবেশে বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। শিশু হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। তারা অবিলম্বে শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও অভিযোগ করেন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাস ও সহিংসতা বাড়ছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে দলটির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

রাজধানীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।

বুধবার (২০ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

সমাবেশে বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। শিশু হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। তারা অবিলম্বে শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও অভিযোগ করেন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাস ও সহিংসতা বাড়ছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে দলটির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত