ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার

ফাইল ছবি

রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারের (৩২) খোঁজ মিলেছে। নিখোঁজ হওয়ার ২৪ দিন পর বুধবার (২০ মে) দুপুরে তাকে উদ্ধার করা হয়েছে।

এর আগ গত ২৮ এপ্রিল থানা থে‌কে বের হ‌ওয়ার পর থেকেই নি‌খোঁজ ছি‌লেন রাকিবুল হাসান সরকার। 

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ‘রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে সে এতদিন কোথায় ছিল, তা এখনই বিস্তারিত বলতে পারছি না। তার সঙ্গে কথা বলে জানা যা‌বে।’

থানা সূত্রে জানা গেছে, রাজধানীর শাহবাগ এলাকায় আত্মগোপনে ছিলেন রাকিবুল হাসান। বর্তমানে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলার চেষ্টা করছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারের (৩২) খোঁজ মিলেছে। নিখোঁজ হওয়ার ২৪ দিন পর বুধবার (২০ মে) দুপুরে তাকে উদ্ধার করা হয়েছে।

এর আগ গত ২৮ এপ্রিল থানা থে‌কে বের হ‌ওয়ার পর থেকেই নি‌খোঁজ ছি‌লেন রাকিবুল হাসান সরকার। 

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ‘রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে সে এতদিন কোথায় ছিল, তা এখনই বিস্তারিত বলতে পারছি না। তার সঙ্গে কথা বলে জানা যা‌বে।’

থানা সূত্রে জানা গেছে, রাজধানীর শাহবাগ এলাকায় আত্মগোপনে ছিলেন রাকিবুল হাসান। বর্তমানে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলার চেষ্টা করছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত