ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

স্পেন কর্তৃপক্ষ থেকে শাকিরা ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো

অবশেষে স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে জয় পেয়েছেন কলম্বিয়ান পপ স্টার শাকিরা। শাকিরার ওপর আরোপিত ৫৫ মিলিয়ন ইউরো মূল্যের জরিমানা অবৈধ ঘোষণা করে তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন স্প্যানিশ ন্যাশনাল হাই কোর্ট। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

আদালত বলছে, ২০১১ সালে শাকিরা, স্পেনে, অন্তত ১৮৩ দিন অবস্থান করেছিলেন, এমন প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে কর কর্তৃপক্ষ। যা 'ট্যাক্স রেসিডেন্ট' হওয়ার জন্য ন্যূনতম শর্ত।

রায়ের পর শাকিরা বলেন, 'অবশেষে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।' একইসঙ্গে অভিযোগ করেন, গত আট বছর ধরে তাকে 'ইচ্ছাকৃতভাবে জনসমক্ষে টার্গেট' করা হয়েছে, যা তার মানুষিক স্বাস্থ্য ও পরিবারের ওপরও প্রভাব ফেলেছে।

ফেরত দেওয়া অর্থের মধ্যে রয়েছে প্রায় ২৪ মিলিয়ন ইউরো আয়কর এবং প্রায় ২৫ মিলিয়ন ইউরো জরিমানা, যা কর কর্তৃপক্ষ 'অত্যন্ত গুরুতর' লঙ্ঘনের অভিযোগে আদায় করেছিল।

তবে স্পেনের কর বিভাগ জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করা হবে না।

৪৯ বছর বয়সী শাকিরার আইনি দল যুক্তি দিয়েছিল যে, বছরের অর্ধেকের বেশি সময় স্পেনে কাটানো তার জন্য অসম্ভব ছিল। কারণ ২০১১ সালে তিনি বিশ্ব সফরে ছিলেন এবং ৩৭টি ভিন্ন দেশে ১২০টি কনসার্টে অংশ নিয়েছিলেন।

তাদের বিবৃতিতে বলা হয়েছে, ২০১১ সালে স্পেনে শাকিরার কোনো বাড়ি ছিল না, কোনো সন্তান ছিল না এবং দেশটিতে তার ব্যবসার কোনো সদর দফতরও ছিল না।  

উল্লেখ্য, শাকিরা ও পিকের দুই সন্তান ২০১৩ এবং ২০১৫ সালে জন্মগ্রহণ করে। ২০২২ সালে তারা আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

স্পেন কর্তৃপক্ষ থেকে শাকিরা ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

অবশেষে স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে জয় পেয়েছেন কলম্বিয়ান পপ স্টার শাকিরা। শাকিরার ওপর আরোপিত ৫৫ মিলিয়ন ইউরো মূল্যের জরিমানা অবৈধ ঘোষণা করে তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন স্প্যানিশ ন্যাশনাল হাই কোর্ট। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

আদালত বলছে, ২০১১ সালে শাকিরা, স্পেনে, অন্তত ১৮৩ দিন অবস্থান করেছিলেন, এমন প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে কর কর্তৃপক্ষ। যা 'ট্যাক্স রেসিডেন্ট' হওয়ার জন্য ন্যূনতম শর্ত।

রায়ের পর শাকিরা বলেন, 'অবশেষে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।' একইসঙ্গে অভিযোগ করেন, গত আট বছর ধরে তাকে 'ইচ্ছাকৃতভাবে জনসমক্ষে টার্গেট' করা হয়েছে, যা তার মানুষিক স্বাস্থ্য ও পরিবারের ওপরও প্রভাব ফেলেছে।

ফেরত দেওয়া অর্থের মধ্যে রয়েছে প্রায় ২৪ মিলিয়ন ইউরো আয়কর এবং প্রায় ২৫ মিলিয়ন ইউরো জরিমানা, যা কর কর্তৃপক্ষ 'অত্যন্ত গুরুতর' লঙ্ঘনের অভিযোগে আদায় করেছিল।

তবে স্পেনের কর বিভাগ জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করা হবে না।

৪৯ বছর বয়সী শাকিরার আইনি দল যুক্তি দিয়েছিল যে, বছরের অর্ধেকের বেশি সময় স্পেনে কাটানো তার জন্য অসম্ভব ছিল। কারণ ২০১১ সালে তিনি বিশ্ব সফরে ছিলেন এবং ৩৭টি ভিন্ন দেশে ১২০টি কনসার্টে অংশ নিয়েছিলেন।

তাদের বিবৃতিতে বলা হয়েছে, ২০১১ সালে স্পেনে শাকিরার কোনো বাড়ি ছিল না, কোনো সন্তান ছিল না এবং দেশটিতে তার ব্যবসার কোনো সদর দফতরও ছিল না।  

উল্লেখ্য, শাকিরা ও পিকের দুই সন্তান ২০১৩ এবং ২০১৫ সালে জন্মগ্রহণ করে। ২০২২ সালে তারা আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত