ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

‎অনুষ্ঠিত হলো বিএফএসএ'র বার্ষিক সাধারণ সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

চলচ্চিত্র সমালোচক ও শিক্ষক বিধান রিবেরু

গত মঙ্গলবার ‎‎বাংলাদেশের চলচ্চিত্র শিক্ষার্থীদের অন্যতম সংগঠন বাংলাদেশ ফিল্ম  স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (বিএফএসএ) -এর ৩য় বার্ষিক সাধারণ সভা ২০২৬ রাজধানীর বাংলামোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। “শিক্ষা, চলচ্চিত্র, পরিবর্তন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র শিক্ষার্থী, শিক্ষক, চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

‎অনুষ্ঠানের শুরুতে বিএফএসএ'র বার্ষিক কার্যক্রম প্রতিবেদন ও অডিট রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের বিদায়ী সভাপতি সাদমান শিহির। পরে সংগঠনের গঠনতন্ত্র সংশোধন, নতুন সদস্য কার্ড বিতরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ১৭ সদস্যের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। 

‎এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী সামিয়া লারা মৌমিতা সভাপতির দায়িত্বে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্টামফোর্ড  ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মিনহাজ বিন ফিরোজ।

‎এছাড়াও সহ-সভাপতি পদে রুহিন মল্লিক, খায়রুল হাসান আকাশ, সিফাত রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাহজাবিন তাসনিম মুনিয়া, রোমান আকন্দ।

‎কোষাধ্যক্ষ পদে মোঃ রাশেদুল হাসান রায়হান। সাংগঠনিক সম্পাদক পদে নিয়াজ মোর্শেদ সম্পদ, দপ্তর সম্পাদকে দায়িত্বে মাইশা মাহবুব এশা। প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহমা আল বিল্লাহ।

‎আরো নির্বাচিত হয়েছেন তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরণ্য খন্দকার। নির্বাহী সদস্য, আমরীন ইসলাম মাহী, মুরসালিন সরকার, সালসাবিল বিনতে সালাম, নানজীবা নূরাঈনুমা প্রিয়ন্তী, নাঈমা সিকদার।

‎অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষা: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ” শীর্ষক প্যানেল আলোচনা। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় এর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ এর প্রধান ও সহকারী অধ্যাপক ড. ইমরান ফিরদাউস, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক কাজী সালমান এবং চলচ্চিত্র সমালোচক ও শিক্ষক বিধান রিবেরু। আয়োজনে আরো ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি। সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উল্লাহ। অভিনেতা ও জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনোজ প্রামাণিক।

‎আলোচকরা বলেন, বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার বিস্তার ঘটলেও এখনো দক্ষতা উন্নয়ন, গবেষণা, প্রযুক্তিগত প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সংযোগের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য আরও বাস্তবমুখী শিক্ষা ও প্রদর্শনের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তারা।

‎অনুষ্ঠানে বিএফএসএ'র নতুন ওয়েবসাইট উদ্বোধন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়।

‎দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে কাজী সালমান শীষ, তানহা তাবাসসুম, শাজিদ শামস, মো. সাকিব হোসাইন, নিয়াজ মোরশেদ সম্পদ, সিফাত রহমান ও সামিয়া লারা মৌমিতা'র নির্বাচিত ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

‎অনুষ্ঠিত হলো বিএফএসএ'র বার্ষিক সাধারণ সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত