রকিবুল ইসলাম : সিরাজগঞ্জে অ্যাপেনডিক্স অপারেশনের পর ভুল চিকিৎসার অভিযোগে সাবিনা খাতুন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার মুজিব সড়কের ১ নম্বর খলিফাপট্টিতে অবস্থিত পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত সাবিনা খাতুন পৌর এলাকার জানপুর বটতলা মহল্লার আসিফ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ মে অ্যাপেনডিক্স অপারেশনের জন্য সাবিনা খাতুনকে পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন দুপুর সাড়ে ৩টার দিকে ডা. মুকুল হোসেন তার অপারেশন করেন এবং অ্যানেসথেশিয়া প্রদান করেন জাকারিয়া হোসেন। অপারেশনের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার ঠেঙ্গামারা হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে অবস্থার আরও অবনতি হওয়ায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢাকার উত্তরা শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
মঙ্গলবার বিকেলে মরদেহবাহী অ্যাম্বুলেন্স সিরাজগঞ্জে পৌঁছালে উত্তেজিত স্বজনরা পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ভুল চিকিৎসার বিষয়টি গোপন রেখেছে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নেওয়ার সময় রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এবং বারবার রক্ত দিতে হয়েছে। চিকিৎসকদের অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্বজনরা।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক মো. কামাল হোসেন বলেন, “অ্যাপেনডিক্স অপারেশনের পর রোগী ব্রেন স্ট্রোক করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় পাঠানো হয়।”
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, “ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে কি না, তা তদন্তের পর বলা যাবে।”

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন