মোরেলগঞ্জ প্রতিনিধ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জ থানা এলাকায় এক বিএনপিকর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা হত্যার পর তার ডান হাত কেটে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ভয়াবহ ঘটনা ঘটে। নিহত মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) ওই গ্রামের ওহেদ শেখের ছেলে এবং স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে বাড়ির পাশের কলাক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিঠু শেখ। পথিমধ্যে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা ঘটনাস্থলেই তার ডান হাত কেটে নিয়ে যায় বলে পরিবারের দাবি।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।
নিহতের ভাই মিজান শেখ অভিযোগ করে বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা তার ডান হাত কেটে নিয়ে গেছে। আমরা এই নৃশংস ঘটনার বিচার চাই।”
এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল এবং সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ বলেন, মিঠু শেখ হোগলাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে নির্মমভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নৃশংস এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদারের দাবিও

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন