ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ছিনতাই মামলার আসামি গ্রেফতার, ছোরা ও পালসার মোটরসাইকেল উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ছোরা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার  মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) আশীষ কুমার সাহা।

পুলিশ জানায়, গত ১৭ মে দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন জনৈক নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাসা থেকে নগদ ৪০ হাজার টাকা ও একটি Redmi 10 মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার আসামি মোঃ সিফাত (৩১)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সিফাতের পিতা মৃত জাকির হোসেন এবং মাতা শিল্পী আক্তার। তার স্থায়ী ঠিকানা একলা রামপুর (হাজী বাড়ী), থানা: তিতাস, জেলা: কুমিল্লা। বর্তমানে সে ফতুল্লার তুষারধারা এলাকায় বসবাস করছিল।

পরে ফতুল্লা থানাধীন তুষারধারা তালতলা এলাকার জনৈক হালিমা বেগমের বাড়ির সামনের গলি থেকে তাকে আটক করা হয়। তার হেফাজত থেকে একটি কাঠের হাতলযুক্ত সাড়ে ১৪ ইঞ্চি লম্বা ছোরা এবং ছিনতাই কাজে ব্যবহৃত নীল রঙের পালসার মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ল-২৬-৬৪২৪) জব্দ করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ছিনতাই মামলার আসামি গ্রেফতার, ছোরা ও পালসার মোটরসাইকেল উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ছোরা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার  মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) আশীষ কুমার সাহা।

পুলিশ জানায়, গত ১৭ মে দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন জনৈক নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাসা থেকে নগদ ৪০ হাজার টাকা ও একটি Redmi 10 মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার আসামি মোঃ সিফাত (৩১)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সিফাতের পিতা মৃত জাকির হোসেন এবং মাতা শিল্পী আক্তার। তার স্থায়ী ঠিকানা একলা রামপুর (হাজী বাড়ী), থানা: তিতাস, জেলা: কুমিল্লা। বর্তমানে সে ফতুল্লার তুষারধারা এলাকায় বসবাস করছিল।

পরে ফতুল্লা থানাধীন তুষারধারা তালতলা এলাকার জনৈক হালিমা বেগমের বাড়ির সামনের গলি থেকে তাকে আটক করা হয়। তার হেফাজত থেকে একটি কাঠের হাতলযুক্ত সাড়ে ১৪ ইঞ্চি লম্বা ছোরা এবং ছিনতাই কাজে ব্যবহৃত নীল রঙের পালসার মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ল-২৬-৬৪২৪) জব্দ করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত