নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোড থেকে গলাচিপা রূপার বাড়ি এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার বিকেলে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিরা চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো মনির হোসেনের ছেলে সাব্বির, বারেক হাওলারের ছেলে আলম এবং মনির মিয়ার ছেলে রাব্বি। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আল মাসুদ খান জানান, এলাকায় মাদক বিক্রি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অভিযানের পর বিক্ষুব্ধ এলাকাবাসী কথিত মাদক বিক্রির একটি আস্তানায় আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন