কুমিল্লার মেঘনা উপজেলায় আয়োজিত পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, “এই সরকারের প্রতি মানুষের আস্থা দিন দিন যেভাবে তলানিতে যাচ্ছে, কিছু দিনের মধ্যে মানুষের আস্থা নাই হয়ে যাবে।”
রোববার (১৭ মে) সকাল ১১টায় মেঘনা উপজেলা পরিষদ মাঠে এনসিপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “এই সরকারের অনেক গুণ, মেঘনা উপজেলায় ৩ মাসে ৪ খুন। স্ত্রী তার স্বামীর বিচার চাচ্ছে, সন্তান তার বাবার খুনের বিচার চাচ্ছে। এই হত্যার বিচার করবে কারা? এই সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে কিছু দিনের মধ্যে এই সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে না।”
তিনি আরও বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন, কিন্তু তাঁর নিজের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়েই কোনো চিন্তা নেই।”
এনসিপির মেঘনা উপজেলা সভাপতি ও প্রধান সমন্বয়ক এম কে রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় ১০০ নেতাকর্মী হাসনাত আবদুল্লাহর হাত ধরে মেঘনা উপজেলা এনসিপিতে যোগদান করেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন