ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সাংবাদিকদের সাথে সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এলাকার উন্নয়ন, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন।

শনিবার (১৬ মে) রাজধানীর জুরাইনস্থ আমির টাওয়ারে সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ের তৃতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।

এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, যুগান্তর পত্রিকার খোরশেদ আলম শিকদার, জুরাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ প্রার্থী সাহেল আহমেদ সোহেল, আজকের পত্রিকার জহির আলম পিলু, বাংলাদেশের আলো পত্রিকার রাজিয়া সুলতানাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক দাবিদাওয়া তুলে ধরেন। তাদের দাবির মধ্যে ছিল— একটি স্থায়ী প্রেসক্লাব নির্মাণ, রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, খেলার মাঠের ব্যবস্থা এবং মাদক ও চাঁদাবাজি নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ।

সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, এলাকার অসহায় ও সাধারণ মানুষের কল্যাণে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এসব কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় তিনি অপরাধীদের মুখোশ উন্মোচনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের সাথে সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এলাকার উন্নয়ন, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন।

শনিবার (১৬ মে) রাজধানীর জুরাইনস্থ আমির টাওয়ারে সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ের তৃতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।

এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, যুগান্তর পত্রিকার খোরশেদ আলম শিকদার, জুরাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ প্রার্থী সাহেল আহমেদ সোহেল, আজকের পত্রিকার জহির আলম পিলু, বাংলাদেশের আলো পত্রিকার রাজিয়া সুলতানাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক দাবিদাওয়া তুলে ধরেন। তাদের দাবির মধ্যে ছিল— একটি স্থায়ী প্রেসক্লাব নির্মাণ, রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, খেলার মাঠের ব্যবস্থা এবং মাদক ও চাঁদাবাজি নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ।

সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, এলাকার অসহায় ও সাধারণ মানুষের কল্যাণে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এসব কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় তিনি অপরাধীদের মুখোশ উন্মোচনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত