ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় ২১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে ২১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৬ মে রাত ২৩.০৫ ঘটিকায় ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) কাজী ফেরদাউছের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ফতুল্লা থানাধীন তল্লা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে জেলা প্রশাসকের কার্যালয়ের পার্শ্বে সাইনবোর্ড–চাষাড়া গামী মহাসড়কের ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর থেকে মোঃ সজিব (২২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত সজিবের প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি স্বচ্ছ পলিজিপারে রাখা ২১ (একুশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন আনুমানিক ২.১৬ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৬,৩০০ টাকা।

পরবর্তীতে জব্দ তালিকা মূলে ইয়াবাগুলো জব্দ করা হয় এবং আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ২১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে ২১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৬ মে রাত ২৩.০৫ ঘটিকায় ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) কাজী ফেরদাউছের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ফতুল্লা থানাধীন তল্লা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে জেলা প্রশাসকের কার্যালয়ের পার্শ্বে সাইনবোর্ড–চাষাড়া গামী মহাসড়কের ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর থেকে মোঃ সজিব (২২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত সজিবের প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি স্বচ্ছ পলিজিপারে রাখা ২১ (একুশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন আনুমানিক ২.১৬ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৬,৩০০ টাকা।

পরবর্তীতে জব্দ তালিকা মূলে ইয়াবাগুলো জব্দ করা হয় এবং আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত