ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় জমি সংক্রান্ত বিরোধে হত্যাকাণ্ড, আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ ফতুল্লা মডেল থানা পুলিশ।

ফতুল্লা মডেল থানার মামলা সূত্রে জানা যায়, গত ১৬ মে (মামলা নং-৪৬, ধারা-৩০২ পেনাল কোড) ফতুল্লা মডেল থানাধীন সিরিম ধর্মগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

মামলার বিবরণ অনুযায়ী, নিহত ব্যক্তি ও অভিযুক্ত উজ্জ্বল মিয়া (৩৮) আপন ভাই। পারিবারিকভাবে তারা একই ভবনের পৃথক তলায় বসবাস করতেন। জমির দলিল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে উত্তেজনা চলছিল।

ঘটনার দিন সকালে জমির দলিল চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে অভিযুক্ত উজ্জ্বল মিয়া ধারালো বটি দিয়ে তার ভাইয়ের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানা-এ একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে পুলিশ সুপার নারায়ণগঞ্জের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মিলন ফকির নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামী উজ্জ্বল মিয়াকে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বটিও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় জমি সংক্রান্ত বিরোধে হত্যাকাণ্ড, আসামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ ফতুল্লা মডেল থানা পুলিশ।

ফতুল্লা মডেল থানার মামলা সূত্রে জানা যায়, গত ১৬ মে (মামলা নং-৪৬, ধারা-৩০২ পেনাল কোড) ফতুল্লা মডেল থানাধীন সিরিম ধর্মগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

মামলার বিবরণ অনুযায়ী, নিহত ব্যক্তি ও অভিযুক্ত উজ্জ্বল মিয়া (৩৮) আপন ভাই। পারিবারিকভাবে তারা একই ভবনের পৃথক তলায় বসবাস করতেন। জমির দলিল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে উত্তেজনা চলছিল।

ঘটনার দিন সকালে জমির দলিল চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে অভিযুক্ত উজ্জ্বল মিয়া ধারালো বটি দিয়ে তার ভাইয়ের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানা-এ একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে পুলিশ সুপার নারায়ণগঞ্জের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মিলন ফকির নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামী উজ্জ্বল মিয়াকে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বটিও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত