ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, পুলিশের অভিযান অব্যাহত

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা পুলিশ ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গত ১৬ মে রাত ১০টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন দক্ষিণ শিয়াচর এলাকার মন্টু মল্লিকের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ কামাল হোসেন (৫২), পিতা-মৃত বিরাজ, সাং-দক্ষিণ শিয়াচর, ফতুল্লা, নারায়ণগঞ্জকে আটক করা হয়। এ সময় তার ডান হাতে থাকা একটি নীল পলিথিনে কস্টেপ মোড়ানো প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০ টাকা।

গ্রেফতারের পর জব্দ তালিকা মূলে মাদকদ্রব্যটি জব্দ করা হয়। পরবর্তীতে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামি পূর্বেও একাধিক মাদক মামলায় অভিযুক্ত ছিলেন। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের করা একাধিক মাদক মামলা রয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, পুলিশের অভিযান অব্যাহত

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা পুলিশ ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গত ১৬ মে রাত ১০টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন দক্ষিণ শিয়াচর এলাকার মন্টু মল্লিকের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ কামাল হোসেন (৫২), পিতা-মৃত বিরাজ, সাং-দক্ষিণ শিয়াচর, ফতুল্লা, নারায়ণগঞ্জকে আটক করা হয়। এ সময় তার ডান হাতে থাকা একটি নীল পলিথিনে কস্টেপ মোড়ানো প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০ টাকা।

গ্রেফতারের পর জব্দ তালিকা মূলে মাদকদ্রব্যটি জব্দ করা হয়। পরবর্তীতে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামি পূর্বেও একাধিক মাদক মামলায় অভিযুক্ত ছিলেন। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের করা একাধিক মাদক মামলা রয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত