ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নাটোরে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ শুরু

নাটোরে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ শুরু
নাটোরে খাদ্যশস্য সংগ্রহ শুরু

জেলার বড়াইগ্রাম উপজেলায় আজ অভ্যন্তরীণ বোরো ধান ও চাল এবং গম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। 

আজ শনিবার উপজেলার বনপাড়া খাদ্যগুদামে আয়োজিত এক অনুষ্ঠানে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা খাদ্য পরিদর্শক মাহাবুবা পারভীন, উপজেলা চালকল মালিক সমিতির সম্পাদক কিশোর কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ডালিম কাজী জানান, চলতি মৌসুমে বড়াইগ্রাম উপজেলায় চালকল মালিকদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে নয়হাজার ২৩৮ মেট্রিক টন বোরো চাল, প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা দরে পাঁচশ’ মেট্রিক টন বোরো ধান এবং ৩৬ টাকা দরে ৮২০ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ সময় সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, অভ্যন্তরীণ খাদ্য শস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার ফলে কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে। পাশাপাশি সরকারী গুদামে খাদ্য মজুত থাকায় অভ্যন্তরীণ বাজার মূল্য স্থিতিশীল থাকবে। 

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ শুরু

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

জেলার বড়াইগ্রাম উপজেলায় আজ অভ্যন্তরীণ বোরো ধান ও চাল এবং গম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। 

আজ শনিবার উপজেলার বনপাড়া খাদ্যগুদামে আয়োজিত এক অনুষ্ঠানে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা খাদ্য পরিদর্শক মাহাবুবা পারভীন, উপজেলা চালকল মালিক সমিতির সম্পাদক কিশোর কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ডালিম কাজী জানান, চলতি মৌসুমে বড়াইগ্রাম উপজেলায় চালকল মালিকদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে নয়হাজার ২৩৮ মেট্রিক টন বোরো চাল, প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা দরে পাঁচশ’ মেট্রিক টন বোরো ধান এবং ৩৬ টাকা দরে ৮২০ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ সময় সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, অভ্যন্তরীণ খাদ্য শস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার ফলে কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে। পাশাপাশি সরকারী গুদামে খাদ্য মজুত থাকায় অভ্যন্তরীণ বাজার মূল্য স্থিতিশীল থাকবে। 

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত