ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার মামলার দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ থানার চাঞ্চল্যকর মামলার প্রধান পরোয়ানাভুক্ত আসামি শাহ আলম (৩৮) কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শাহ আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া (কাচারপাড়া), ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল রহমান।

র‌্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসামির গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল। নিজস্ব সোর্স ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় অবস্থান করছেন। পরে বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, শাহ আলম টেকনাফ থানার জিআর নং-৪৫৪/২৪ মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৮৬/৩৩২/৩৫৩/৪২৭/৩৪ ধারায় মামলা রয়েছে। এসব ধারা সরকারি কর্মকর্তাদের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান ও ভাঙচুরের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট।

মামলা দায়েরের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার মামলার দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ থানার চাঞ্চল্যকর মামলার প্রধান পরোয়ানাভুক্ত আসামি শাহ আলম (৩৮) কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শাহ আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া (কাচারপাড়া), ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল রহমান।

র‌্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসামির গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল। নিজস্ব সোর্স ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় অবস্থান করছেন। পরে বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, শাহ আলম টেকনাফ থানার জিআর নং-৪৫৪/২৪ মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৮৬/৩৩২/৩৫৩/৪২৭/৩৪ ধারায় মামলা রয়েছে। এসব ধারা সরকারি কর্মকর্তাদের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান ও ভাঙচুরের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট।

মামলা দায়েরের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত