ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বিদেশি মুদ্রা ও জাল সনদপত্র উদ্ধার

মানবপাচার ও মানিলন্ডারিংয়ের অভিযোগে রোহিঙ্গা আটক

এপিবিএন পুলিশের হাতে আটক রোহিঙ্গা নাগরিক

কক্সবাজারের উখিয়ায় গোপনীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি মুদ্রা, জাল সনদপত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ মোঃ তোহা নামে এক রোহিঙ্গা সদস্যকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) জনাব মোহাম্মদ সিরাজ আমীন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ১৪ এপিবিএন-এর নির্দেশনায় লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১/ইস্টের ডি-৫ ব্লকের বাসিন্দা মোঃ তোহাকে আটক করা হয়।

এপিবিএন-১৪ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারে আসার পর লিংক রোড এলাকায় পুরবী বাস থেকে নেমে টেকনাফগামী সী-লাইন বাসে ওঠার সময় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাকে ক্যাম্প-১/ইস্টের ডি-৫ ব্লকে অবস্থিত নিজ শেল্টারে নিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় হেড মাঝি উপস্থিত ছিলেন।

তল্লাশিকালে তার শেল্টার থেকে বাংলাদেশি ও বিদেশি মুদ্রাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।

আটকৃত রোহিঙ্গার নাম মোঃ তোহা,পিতা: আহমদ হোসেন, এফসিএন নম্বর: ১৫৫৫৪৬, ক্যাম্প-১ ইস্ট, ব্লক-ডি-৫

এসময় তার হেফাজত হতে উদ্ধার করা হয় বাংলাদেশী টাকা ৫৩ হাজার,সৌদি রিয়াল ৩ হাজার ২৫০,মালয়েশিয়ান রিংগিত ৩ হাজার ৩০০,মার্কিন ডলার ৬০০, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জাতীয় সনদপত্র,তার মেয়ে আনাস তোহার জন্ম সনদপত্র,আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেক বইয়ের একটি পাতা, Vivo Y17s মোবাইল ফোন ও দুটি নিবন্ধিত সিম, অনলাইন জাতীয় পরিচয়পত্রের কপি।

জানা যায়, অভিযুক্ত তোহা বিভিন্ন প্রতারণা ও কৌশলের মাধ্যমে চট্টগ্রামের লোহাগাড়া থানার পদুয়া এলাকার ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন এবং দীর্ঘদিন ধরে নিজেকে বাংলাদেশি নাগরিক পরিচয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, তিনি ক্যাম্প এলাকায় মানিলন্ডারিং কার্যক্রম, মানবপাচার এবং ভুয়া পাসপোর্ট তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের মূল সমন্বয়কারী হিসেবে কাজ করতেন বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর অর্থদাতা হিসেবেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে শুল্ক ও কর ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।

এ ঘটনায় উখিয়া থানায় মামলা নং-৪৬, তারিখ ১৫ মে ২০২৬, The Special Powers Act, 1974 এর 25B(a)/25D ধারাসহ দণ্ডবিধির ৪১৯, ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মানবপাচার ও মানিলন্ডারিংয়ের অভিযোগে রোহিঙ্গা আটক

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত