নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৪-৮৩০৮) জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ মে) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে আড়াইহাজার থানাধীন দুপ্তারা ইউনিয়নের পাল্লা রোড এলাকায় মোঃ ফয়েজ আহাম্মদ (৪৬) ও তার স্ত্রী অটোরিকশাযোগে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। এ সময় প্রাইভেটকারযোগে আসা দুষ্কৃতিকারীরা তাদের অটোরিকশার গতিরোধ করে ফয়েজ আহাম্মদের স্ত্রীর হাত থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে আড়াইহাজার থানা পুলিশকে অবগত করা হয়। পরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) মাহাবুর রহমান মামুন সঙ্গীয় ফোর্স ও স্থানীয় জনতার সহায়তায় গাউছিয়া ফ্লাইওভার এলাকায় ব্যারিকেড দিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ দুইজনকে আটক করেন। গ্রেফতারকৃতরা হলেন—১। বাদশা মিয়া দেওয়ান (৫৪), পিতা: আজিজুল হক দেওয়ান এবং
২। মোঃ ফারুক (৪৫), পিতা: মৃত ইউনুছ ফকির।
তাদের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর থানার বগুলা পাড়া এলাকায়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত বাদশা মিয়া দেওয়ানের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন থানায় মোট ১০টি মামলা এবং মোঃ ফারুকের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
এ ঘটনায় আড়াইহাজার থানায় পেনাল কোডের ৩৯৪ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন