নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার, বিদ্যুতের শক দেওয়ার একটি যন্ত্র এবং বিভিন্ন সাইজের ৪টি লোহার রড উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) ভোরে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন জল্লারপাড় ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাজেদুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ৩০ মিনিট থেকে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য মোঃ মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খান (২৬) এবং হাছান আহম্মেদ জিসান (২৪) কে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খানের পিতার নাম মোঃ নায়েব আলী সরকার এবং মাতার নাম মৌসুমী আক্তার। তার স্থায়ী ঠিকানা সাং শিবালয় (বাকলা), থানা- শিবালয়, জেলা- মানিকগঞ্জ। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সদর থানার ২ নং বাবুরাইল এলাকায় শামসুল সাহেবের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
অপর গ্রেফতারকৃত হাছান আহম্মেদ জিসানের পিতার নাম মামুন এবং মাতার নাম লিজা খাতুন হমিদা। তার বর্তমান ঠিকানা গ্রাম- টান বাজার, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোঃ মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় চুরি, দস্যুতা ও মাদক সংক্রান্ত মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন