ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, রয়েছে ৮টি মাদক মামলা

ইয়াবাসহ পুলিশের হাতে আটক মাদক কারবারী

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ছারোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের প্রতাভেরচর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জনৈক সাইদুর (৬০), পিতা-মৃত মোবারক হোসেন, মাতা-রহিমা খাতুন, গ্রাম-প্রতাভেরচর, ইউনিয়ন-পিরোজপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৫ গ্রাম।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও ধৃত সাইদুরের বিরুদ্ধে পূর্বে সোনারগাঁও থানা ও চাঁদপুরের মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৮টি মামলা রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, রয়েছে ৮টি মাদক মামলা

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ছারোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের প্রতাভেরচর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জনৈক সাইদুর (৬০), পিতা-মৃত মোবারক হোসেন, মাতা-রহিমা খাতুন, গ্রাম-প্রতাভেরচর, ইউনিয়ন-পিরোজপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৫ গ্রাম।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও ধৃত সাইদুরের বিরুদ্ধে পূর্বে সোনারগাঁও থানা ও চাঁদপুরের মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৮টি মামলা রয়েছে বলে জানা গেছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত